1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

মারা গেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আমিনুর রহমান চৌধুরী টিকু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমিনুর রহমান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলাবাগান থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার মানিকদাহ গ্রামে।

আমিনুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com