1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে জরুরি নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিটি করপোরেশন এলাকায় যেকোনও টিকা কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য ডা. মো শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন প্রদান শুরুর পর সরবরাহের স্বল্পতার জন্য রেজিস্ট্রেশনকৃতদের একটি অংশ ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে ২য় ডোজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। বর্তমানে এই ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২য় ডোজের জন্য অপেক্ষমাণদের দ্রুত ভ্যাকসিন প্রদানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এতে বলা হয়, ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা গ্রহণকারীদের ভ্যাকসিন কার্ড প্রদর্শন করে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনও কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকা প্রদান করতে হবে।

সরবরাহকৃত কোভিড-১৯ (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন হতে ২য় ডোজের পাশাপাশি ১ম ডোজের ভ্যাকসিন প্রদান করতে হবে এবং আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই ১ম ডোজের (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন প্রদান করা শেষ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com