1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

সরাইলে ৪ মাস ধরে নিখোঁজ দুই সন্তানের জননী, কান্না থামছে না অবুঝ শিশুদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে গোলশান(৩৩) বিগত ৪ মাসেরও অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় ধরে নিখোঁজ মেয়ের সন্ধান পেতে আর্তনাদ করছেন অসহায় পিতা জাহাঙ্গীর মিয়া। এদিকে মাকে ফিরে পেতে কান্না থামছে না নিখোঁজ গোলশানের দুই শিশু সন্তান ফারুক(১১) ও কুলসুমের(৯)। স্বজনদের মাঝে বিরাজ করছে উদ্বেগ- উৎকন্ঠা।
নিখোঁজের পরদিন গোলশানের পিতা জাহাঙ্গীর মিয়া সরাইল থানায় জিডি করেছেন। জিডি নং- ১০২২, তারিখঃ ২২/০৪/২০২১।

লিখিত জিডিমূলে জানা যায়, গোলশানের ইটালী প্রবাসী স্বামীর পাঠানো ১লক্ষ ১৫ হাজার টাকা উত্তোলণ করতে গত ২১/০৪/২০২১ তারিখে পিত্রালয় বিটঘর থেকে আশুগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় যান গোলশান। দুপুরের দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে নিখোঁজ হন গোলশান। অনেক খোঁজাখোঁজি করেও গুলশানের কোনো সন্ধান পাননি স্বজনরা।

দীর্ঘ ৪ মাসের অধিক সময় ধরে নিখোঁজ গোলশানের পিতা জাহাঙ্গীর মিয়া সন্দেহ করছেন ব্যাংক থেকে উত্তোলন করা টাকা হস্তগত করতে গোলশানকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে অপহরণ করেছেন তার নিকটাত্বীয়রা। গোলশানকে খুন করে লাশ গুম করারও সন্দেহ করছেন তিনি। এ ব্যপারে গত ২৬/০৮/২০২১ তারিখে গোলশানের পিতা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে তার নিকটাত্বীয় রবি মিয়া, হারিছ মিয়া, আনছর আলী, আঃ কাদির ও আক্কাছ আলীসহ মোট ৫ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

মেয়ের শোকে কাতর গোলশানের পিতা জাহাঙ্গীর মিয়া ও মায়ের জন্য পাগলপ্রায় অবুঝ শিশু ফারুক ও কুলসুমসহ স্বজনরা নিখোঁজ গোলশানের সন্ধান পেতে আকুতি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com