1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

আফগানিস্তানে আরও ড্রোন হামলা চালাবে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানে আরও ড্রোন হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জন কিরবি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে (হামলা চালানোর জন্য) প্রস্তত।’ আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে আইএসের (ইসলামিক স্ট্যাট) হুমকির দিকে তারা কড়া নজর রাখছেন বলে জানান কিরবি।

আগামী ৩১ আগস্ট আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে রাজধানী কাবুলের দখল তালেবানের হাতে থাকলেও বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে তারা মার্কিন সেনা এবং দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরিয়ে নিয়ে শেষ ধাপের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলে স্মরণকালের সবচেয়ে প্রাণঘাতি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই আফগান বেসামরিক নাগরিক হলেও বেশ কয়েকজন মার্কিন সেনাও রয়েছেন।

ওই হামলায় আহত হয়েছেন দেড় শতাধিক। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএসকেপি (ইসলামিক স্টেট অব খোরাসান প্রোভিন্স)। এটি মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের একটি শাখা।

বিস্ফোরণের জেরে শুক্রবার আফগানিস্তানে জঙ্গি সংগঠন আইএসকেপি’র ঘাঁটিতে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে, ওই হামলায় আইএসকেপির এক পরিকল্পনাকারী নিহত হয়েছেন।

বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসকেপির একজন পরিকল্পনাকারীর বিরুদ্ধে। আফগানিস্তানের নানগার প্রদেশে চালানো এ হামলায় ওই পরিকল্পনাকারী নিহত হয়েছেন।

হামলার পরপরই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমরা ক্ষমা করবো না, এ হামলার কথা ভুলেও যাবো না।’ হামলাকারীদের খুঁজে বের করে তাদের (অপ)কর্মের প্রতিদান দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com