1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

মার্কিন বাহিনীর ওপর হামলা হলে সমুচিত জবাব : বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা হলে বা দেশটি থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে কোনো প্রকার নাশকতামূলক কাজ করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সবসময় বলেছি, যুক্তরাষ্ট্র ও তার মিত্র-অংশীদাররা বর্তমানে সন্ত্রাসবিরোধী অভিযানে কম গুরুত্ব দিচ্ছে এবং তার পরিবর্তে বিশ্বজুড়ে অস্থিরতাপ্রবণ এলাকাসমূহে শান্তি ও স্থিতিশীলতা বিধানকে অধিক গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ও এই প্রক্রিয়ারই অংশ।’

‘আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে, প্রায় ৬ হাজার সেনা সদস্য এই কাজে নিয়োজিত আছেন। আমি পরিষ্কারভাবে বলছি, যদি আমাদের সেনা সদস্যদের ওপর কোনো হামলা হয়, বা নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে সমুচিত জবাব দেওয়া হবে এবং অত্যন্ত দ্রুত ও শক্তভাবে প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র।’

২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলা করেছিল আল কায়দা নেটওয়ার্ক। সে সময় মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠনটির প্রধান ঘাঁটি ছিল তৎকালীন তালেবানশাসিত আফগানিস্তান।

টুইন টওয়ারে হামলার পর ওই বছরই দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা বাহিনী। অভিযানে পতন হয় তালেবান সরকারের।

অভিযানের ২০ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ সমাপ্তি ও আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।

কিন্তু ভবিষ্যতে যেন ফের আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশসমূহের ওপর যেন কোনো প্রকার হামলা পরিচালনা করা না হয় সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শুক্রবারের ভাষণে উল্লেখ করেছেন বাইডেন।

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সবাই একমত হয়েছি যে এ ব্যাপারে আমাদের আলোচনায় বসা প্রয়োজন। সামনের সপ্তাহে জি ৭ বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে। জি ৭ এর সদস্যরাষ্ট্রসহ বিশ্বের নেতৃস্থানীয় গণতান্ত্রিক দেশসমূহ যদি সক্রিয় হয়, অদূর ভবিষ্যতে আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার আমরা দেখতে পাব- এমন আশা আমরা করতেই পারি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com