1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান

অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল না ডাকলে আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ১১–দলীয় জোট। একই সঙ্গে ঈদের পর আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা।
শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—আগামীকাল সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে ১১–দলীয় জোট রাজপথে নামতে বাধ্য হবে। এ বিষয়ে শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
হামিদুর রহমান আযাদ বলেন, একই দিনে দুটি নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। এখন সরকারের দায়িত্ব সেটি বাস্তবায়ন করা। নিয়ম অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার কথা থাকলেও সরকার একটি অধিবেশন ডেকেছে। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি, অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চেয়েছে। পরে এসে সেটি মানছে না—এটা জাতির সঙ্গে প্রতারণা।
তিনি আরও অভিযোগ করেন, এরই মধ্যে সরকার সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে এবং ঢালাওভাবে প্রশাসনে দলীয়করণ ও রদবদল করা হচ্ছে। এগুলো ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার জন্য ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অংশ বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com