1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই

শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল,ঢাকা, ১০ মার্চ ২০২৬ :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারে উল্লেখ থাকা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের কাছ থেকে যেসব বিষয়ে ম্যান্ডেট পাওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
মঙ্গলবার ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি। জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তা বাস্তবায়ন করবো। এমনকি নির্বাচনি ইশতেহারে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, সেগুলোও আমরা বাস্তবায়ন করবো।”
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং সরকার এতে শতভাগ অঙ্গীকারবদ্ধ। তবে যারা সনদের সমালোচনা করছে, তাদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে তাতে স্বাক্ষর করেছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনেই সরকার চলেছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়া হবে। গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে জাতীয় সংসদে আলোচনা, আইন প্রণয়ন এবং সংবিধানে অন্তর্ভুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উপস্থাপন করা বাধ্যতামূলক। এসব অধ্যাদেশের কোনটি গৃহীত হবে, কোনটি সংশোধিত হবে বা কোনটি বাতিল হবে— তা সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
মন্ত্রী বলেন, জাতীয় সংসদই সার্বভৌম প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com