1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান, ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল দাউদকান্দি–মেঘনায় অপরাধে ‘জিরো টলারেন্স’: কঠোর বার্তা দিলেন ড. খন্দকার মারুফ হোসেন পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী *ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো* Bangladesh Rifles mutiny স্মরণে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান ‘ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি দমনে জিরো টলারেন্স ওসি তৌফিক আজমের কঠোর অবস্থান ।। বিভিন্ন মহলের অভিনন্দন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন – জামিনের প্রতিবাদে বরিশালে দুই আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির: আইনশৃঙ্খলায় ‘শূন্য সহনশীলতা’ নীতির প্রত্যাশা

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান, ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, বুধবার:
বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। একইসঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে চার (৪) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকেই গ্রহণ করবেন তিনি। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোস্তাকুর রহমান পেশায় একজন হিসাববিদ। তিনি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তৈরি পোশাক খাতের পাশাপাশি আবাসন ও ভ্রমণসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশও অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com