1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মারুকা–বিটেশ্বরে ড. মোশাররফ হোসেনের জনসভায় জনসমর্থনের বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভা ক্রমেই রূপ নিচ্ছে জনসমুদ্রে। মঙ্গলবার সারাদিন দাউদকান্দি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির জোন–২ এর উদ্যোগে মারুকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ শেষে বিকাল ৪টায় বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজারে অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“আমরা হয়তো জীবনের শেষ একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের প্রতিটি সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নৈইয়ার জন্য আমি একটি হাই স্কুল করে দিয়েছি—ভবিষ্যতে আপনাদের যা প্রয়োজন হবে, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি করে দেব।”
তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল একটি আসনের নয়—এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মর্যাদা পুনরুদ্ধারের নির্বাচন।
গণসংযোগকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। এই আসনের উন্নয়ন, ন্যায়বিচার এবং রাজনৈতিক মর্যাদা নিশ্চিত করতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনই একমাত্র যোগ্য প্রার্থী।”
তিনি ভোটারদের উদ্দেশে দৃঢ় আহ্বান জানিয়ে বলেন,
“১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই সবাই কেন্দ্রে যাবেন। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে নিজের ভোট নিজেই বুঝে নিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা কুমিল্লা উত্তর যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে মারুকা ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং কুমিল্লা–১ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com