1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

জুলাই আন্দোলন: দুঃসময়ের মুখে যাঁরা দাঁড়িয়েছিলেন
এস এম শাহ্ জালাল সাইফুল : আজ সমাজের অলিগলি ভরে আছে আইনজীবী, ডাক্তার, শিক্ষক আর তথাকথিত নেতা দিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—দুঃসময়ে সংখ্যার নয়, সাহসের প্রয়োজন হয়।
জুলাই আন্দোলনের দিনগুলো ছিল সেই সাহস যাচাইয়ের কঠিন সময়।
সেদিন বহু আইনজীবী থাকলেও আমরা একজন আইনজীবীকেও পাইনি—যিনি নোয়াখালী–১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের মতো বুক চিতিয়ে বলতে পারতেন,
“আমাকে গ্রেপ্তার করুন, তবুও শিক্ষার্থীদের ছেড়ে দিন।”
সেদিন বহু ডাক্তার থাকা সত্ত্বেও আমরা একজন চিকিৎসককেও পাইনি—যিনি দিনাজপুর–৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. জেড এম জাহিদের মতো দেশব্যাপী আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিতেন, জীবন বাঁচানোর সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন।
সেদিন অগণিত শিক্ষক থাকা সত্ত্বেও আমরা এমন একজন শিক্ষক পাইনি—যিনি কুমিল্লা–৬ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর কন্যা সায়মা ফেরদৌসের মতো পুলিশি হুমকির চোখে চোখ রেখে বলতে পারতেন,
“একটা মারবেন—দশটা আসবো। দশটা মারবেন—লক্ষ আসবো। সারাদেশের মানুষ, মা–বাবা সবাই আসবে।”
আর সেদিন অসংখ্য নেতা থাকলেও আমরা একজন প্রকৃত নেতাকেও পাইনি—যিনি কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মতো আন্দোলনের স্বার্থে তথাকথিত সমন্বয়কদের ডিভাইস পরিবর্তনের জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাতে দ্বিধা করতেন না।
ইতিহাসের নির্মম সত্য হলো—
জুলাই আন্দোলন যদি ব্যর্থ হতো, তাহলে আজ ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, ডা. জেড এম জাহিদ কিংবা সাহসী সায়মা ফেরদৌসদের নাম হয়তো ফাঁসির মঞ্চে লেখা থাকত।
সুসময়ে লক্ষ লক্ষ নেতা পাওয়া যায়।
কিন্তু দুঃসময়ে একজন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন কিংবা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মতো নেতা খুঁজে পাওয়া যায় না।
এই কারণেই ইতিহাস আমাদের একটি কঠিন শিক্ষা দেয়—
দেখেশুনে ভোট দিন।
মনে রাখবেন—
“সবার আগে বাংলাদেশ।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com