1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ*

দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল: কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে গতি লাভ করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জুয়ানপুর এলাকায় বিএনপির প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই পথসভায় ধানের শীষের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়ার বাড়ি থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণার সূচনা করেছি। জুয়ানপুর গ্রাম ও জুয়ানপুর প্রাইমারি স্কুল কেন্দ্র এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। আমি আশা করি, এখানকার মানুষ বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো কর্মসূচিতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির সুস্পষ্ট প্রকাশ ঘটে, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সভাপতি রেনু মুন্সী, গোয়ালমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্যের ছোট ভাই আবুল হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান নূরুল আলম ভূঁইয়া, চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান, সাহআলম ভূঁইয়া এবং গোয়ালভারি ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম আব্দুল লতিফ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকার।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দাউদকান্দি–মেঘনার মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে।”
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি–মেঘনা আসনে বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com