1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলস্কেল সংঘাতের পথে মধ্যপ্রাচ্য: কৌশলগত সংযম থেকে সরাসরি পাল্টা আক্রমণে ইরান পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত খাগড়াছড়িতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: ক্ষেপণাস্ত্রে লেখা ‘আপনার সেবায় নিয়োজিত’ বার্তা ঘিরে আলোচনা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বদলাবে না, বাস্তবায়ন শুরু—প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নিহত বা আহত—গুঞ্জনে তোলপাড় ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলে বাড়ছে উদ্বেগ, ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন কিছু সিনিয়র কর্মকর্তা *ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ*

নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ দফা প্রচারণা কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি নতুন নির্বাচনী প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু। ড. মাহ্দী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নীতিমালা নিয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের মতামতকে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির প্রথমটি ‘তারেক রহমানকে পরামর্শ দিন’। এ উদ্যোগের আওতায় সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ QR কোড প্রচার করা হবে, যা স্ক্যান করে যে কেউ নিজের মতামত ও প্রস্তাব সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন।
দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এর মাধ্যমে নাগরিকরা চিঠি, ই-মেইল ও অনলাইনে তারেক রহমানের কাছে তাদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন।
তৃতীয় কর্মসূচি ‘Match My Policy’ নামে একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যেখানে বিএনপির নীতি ও পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে তিন লক্ষাধিক মানুষ মতামত দিয়েছেন।
চতুর্থ কর্মসূচি ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মসংস্থান, শিক্ষা, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।
পঞ্চম কর্মসূচি হিসেবে বিভিন্ন সেক্টরে বিএনপির নীতি ও ভিশন তুলে ধরে তৈরি আটটি লিফলেট জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. মাহ্দী আমিন বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে নীতিনির্ভর রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে কাজ করে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা ধারণ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com