1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের 👉 আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত 👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত আবারও প্রশাসন ও রাজনীতির সংযোগ নিয়ে আলোচনা উসকে দিয়েছে। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকালীন সময়ে ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিয়োগ একদিকে যেমন একটি শূন্যপদ পূরণের প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে তেমনি এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশও বটে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তার পরিবারের সদস্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার জন্ম দিয়েছে।
সরকারি ভাষ্যে এটি ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হলেও, বিরোধী মহল মনে করছে—এ ধরনের চুক্তিভিত্তিক কূটনৈতিক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার প্রশ্ন আরও জোরালোভাবে সামনে আসা প্রয়োজন। সব মিলিয়ে, ওমর বিন হাদির এই নিয়োগ অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com