1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ জনসমর্থনের মুখে প্রশাসনিক যাচাইয়েও টিকে গেল বিএনপির মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা তার মনোনয়নপত্রকে সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন।
এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হলো—সব অভিযোগ, সব রাজনৈতিক কৌশল ও প্রশাসনিক পরীক্ষার মুখেও বিএনপির অন্যতম শীর্ষ নেতার প্রার্থিতা প্রশ্নাতীত। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে দৃঢ় অবস্থান রাখা মির্জা ফখরুল আবারও নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেন।
এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণাতেই ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম ঘোষণা করে তিনি জানান দেন—বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নয়, বরং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নির্বাচনী মাঠেই লড়বে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ হওয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়—এটি বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের জনসমর্থনের প্রতিফলন। এই আসনে তার প্রার্থিতা আসন্ন নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com