1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

দাউদকান্দিতে জিয়া–খালেদার আত্মার মাগফেরাতে মিলাদ মাহফিল শ্রদ্ধা, স্মৃতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল, দাউদকান্দি (কুমিল্লা):
আজ ৪ জানুয়ারি ২০২৬ ইং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দাউদকান্দি উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই ধর্মীয় আয়োজনে বিএনপির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁদের স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ লতিফ ভূইয়া।
বক্তব্যে তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতীক। আর বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের সম্মানের প্রশ্নে আপসহীন একজন দেশপ্রেমিক নেত্রী। তাদের জীবন ও আদর্শ আমাদের পথ দেখায়।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হলেও মানুষের হৃদয়ের ভালোবাসা কখনো কমেনি। জনগণের সেই ভালোবাসাই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের শক্তি জোগায়।”
আলহাজ্ব এম এ লতিফ ভূইয়া বলেন,
“বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। স্থানীয় ওলামায়ে কেরাম দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com