1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি কবরস্থানে পৌঁছায়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন দেখা যায়। একইভাবে শাহবাগের দিক থেকেও এক স্তরের ব্যারিকেড বসানো হয়।
এদিকে তারেক রহমানের কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।
ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানায়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। আজ দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করবেন। তবে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত কেউ বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com