1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অনুজীব সার উৎপাদন করেছেন আজাহারুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ পীরগঞ্জে (ঠাকুরগাঁ) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে নিজেই অনুজীব সার উৎপাদন করেছেন আজাহারুল ইসলাম নামের এক কৃষক। সেই সাথে তার উৎপাদিত সার জমিতে ব্যবহার করে বেশ ভালো সারা পেয়েছেন তিনি। একদিকে যেমন নিজের তৈরি সার ব্যবহারে উপকৃত হচ্ছেন অপরদিকে স্থানীয় অন্য কৃষকরাও তার থেকে সার নিয়ে হচ্ছেন উপকৃত। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ বলছেন, আজহারুল ইসলামের এই সার নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। জানা যায়, আড়াই বছর ধরে নিজের একটি খামারে রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে তৈরি করছেন অনুজীব সার। নিজের হাতে গোবর, গুড়, বেসন, নিরাপদ মাঠি মাখিয়ে তৈরি করছেন এই সার। নিজের তৈরি সার নিজের বিভিন্ন সবজি ও ফলের বাগানে দিয়ে হয়েছেন বেশ সফলও। গেল কিছুদিন আগেই আনুষ্ঠানিক ভাবে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রনসিয়া চন্দ্রা গ্রামে এইচকে বহুমূখী খামারে এই সার প্রকল্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। পরে অনুজীব সার ব্যবহার করা খামারি আজহারুল ইসলামের খামারে আবাদ করা ধান,শাক সবজি, মাল্টা, পেপে সহ বিভিন্ন ফসলের খেত পরিদর্শন করেন তিনি। সফল খামারি কৃষক আজহারুল ইসলাম বলেন,নিরাপদ ফসল উৎপাদনের কথা ভেবেই এই অনুজীব সার উৎপাদন শুরু করেছি। বিগত আড়াই বছর ধরে এই সার উৎপাদন করে আসছি। আমি নিজেও আমার বিভিন্ন বাগানে এই সার ব্যবহার করে অনেকটাই লাভবান হয়েছি,ফলন ও অনেক বেশি হয়েছে। কিটনাশক মুক্ত উৎপাদন করাই আমার মূল লক্ষ। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উপকারী অনুজীব উৎপাদন করে কয়েক বছর ধরে ফসল চাষাবাদে সফলতা লাভ করেছেন কৃষক আজাহারুল ইসলাম। রাসায়নিক সারের বিকল্প এবং নিরাপদ খাদ্য উৎপাদনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এই সার। অন্যান্য কৃষকদের মাঝে এই সার ব্যবহারের বিষয়টি নিয়ে আমরা কাজ চলমান রেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com