1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

৯ বছর পর সোনারগাঁও হোটেলে আজ জামায়াতের ইফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আমন্ত্রিত কার্ডে লেখা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

সূত্র জানায়, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনীতিকসহ পেশাজীবী ও বিশিষ্টজনদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছিল জামায়াতে ইসলামী। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট পর তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালেও সে সময় কোনো বক্তব্য দেননি। পরবর্তী সময়ে জামায়াত বিচ্ছিন্নভাবে ইফতারের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com