1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

‘৭ তারিখের পর নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকার বিপক্ষে যারা ভোট করছেন ৭ তারিখ নির্বাচনের পর তাদের ঠ্যাং ভেঙে ফেলার হুমকি দিয়েছেন নুরুজ্জামান নুরু নামে আওয়ামী লীগের এক নেতা। যিনি অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার অমরখানা ইউপির কাজীরহাট বাজারে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তারের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় এমন হুমকি দেন তিনি। সভায় নৌকার বিপক্ষে যারা কাজ করছেন তাদের চিহ্নিত করে রাখতে বলেন ইউপি চেয়ারম্যান নুরু।

বক্তব্যে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মীদের প্রতি ইঙ্গিত করে নুরু বলেন, ‘যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলেছে, এখন নৌকার বিরোধিতা করছে এদেরকে চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পর এসব লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে। এদেরকে খন্দকার মোশতাক বলা হয়। কারণ নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা, এই মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কায় যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে তাদের খন্দকার মোশতাক বলতে আমাদের কোনো আপত্তি নেই।

ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে তারা নৌকার পতাকাতলে শ্বাসপ্রশ্বাস নিয়েছে। আর এখন নৌকার বাইরে গিয়ে অন্য সুর ধরেছে। তাদের চিহ্নিত করে রাখবেন।

আওয়ামী লীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। তার বক্তব্যের সমালোচনা করেন অনেকে।

জানা গেছে, হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান নুরু জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি ১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, ‘চেয়ারম্যান প্রকাশ্যে হুমকি দেওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করি রিটার্নিং কর্মকর্তা এর যথাযথ ব্যবস্থা নেবেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে আমি রিটার্নিং কর্মকর্তার সহযোগিতা কামনা করছি। রিটার্নিং কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচন করছি, তাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।’

এর আগে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক নির্বাচনী সভায় এমন হুমকি দিলে তাকে শোকজ করে নির্বাচন কমিশন গঠিত অনুসন্ধান কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com