1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি।। সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। টাকা গণনা করার পর তা জানা গেছে। প্রাথমিকভাবে বেলাল প্রধানের ভিডিওতে তথ্যের বরাত দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছিলেন , উদ্ধার টাকার পরিমাণ ৫০ লাখ।
বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের সময় ওই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমান বন্দরের ম্যানেজার জাকারিয়া বলেন, বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের। এক সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তার কাছে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় তিনি নিজেই ব্যাগে থাকা ৭৪ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার কাছে থাকা ব্যাগটি সবার সামনে তল্লাশি করা হয়। ওই সময় আটক জামাত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটক জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।

আটক জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান বলেন, তার কাছে পাওয়া ৭৪ লাখ টাকা নির্বাচনে খরচ করার জন্য নয়। এটা তার ব্যবসার টাকা। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি চক্র কাজ করে যাচ্ছে। আমি কোন ধরনের মানুষ তা প্রমাণ করতে ঠাকুরগাঁও গেলেই খোলাসা হয়ে যাবে।

এর আগে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির ‘অসুস্থ’, হাসপাতালে ভর্তি সৈয়দপুর বিমানবন্দরে বিপুল নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৭ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়।
পুলিশ সুত্র জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা টাকার সঠিক পরিমাণ গণনা করা হচ্ছে।

আটকের পর একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন দাবি করেন, তার কাছে থাকা টাকার পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং এটি তার ব্যবসার অর্থ।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার লাগেজে থাকা ৫০ লাখ টাকার বেশি অর্থ গার্মেন্টস ব্যবসার।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল­াশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের জামাত প্রার্থী দেলোয়ার হোসেন জেলা আমির বেলাল প্রধানের আটকের ঘটনার প্রতিবাদ করে বলেন, এটা গভীর ষড়যন্ত্র। জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com