1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

২৪ ঘণ্টায় ৬ বাস, ১ প্রাইভেটকারে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে চলছে ১১তম দফার অবরোধ কর্মসূচি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৭টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগুনে গত ২৪ ঘণ্টায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধুমাত্র ৪টি অগ্নিকাণ্ডে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com