1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক

২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৪.১৩ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ এবং গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকা বিভাগের, ১৭ জন ময়মনসিংহ বিভাগের, ২৬ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫ জন রাজশাহী বিভাগের, ৭ জন রংপুর বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের ও ১০ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৬ জন।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com