1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

২য় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

তার আগে সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের। সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।

আওয়ামী লীগের হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে গতকাল শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৭৪ জন।

এ দিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।

দলীয় প্রধানের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

প্রথম দিনে মোট এক হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, এর মধ্যে সরাসরি ফরম সংগ্রহ করেন এক হাজার ৬০ জন, বাকি ১৪ জন অনলাইনে।

বিভাগওয়ারি হিসাবে, শনিবার সরাসরি ফরম নেন ঢাকা বিভাগের ২১৪ জন, চট্টগ্রামের ২০১ জন, ময়মনসিংহের ১০৫ জন, সিলেটের ৫৫ জন, খুলনার ১২৫ জন, বরিশালের ৭৫ জন, রংপুরের ১০৯ জন এবং রাজশাহী বিভাগে ১৭৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়ন প্রত্যাশীদের কাছে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এবার দলটি মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com