1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন গেইল!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খেলাধুলা যদি বিনোদন হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বিনোদনদায়ী ব্যাটসম্যানটির নাম ক্রিস্টেফার হেনরি গেইল। ব্যাট হাতে গেইলের মাঠে নামা মানেই গ্যালারি উত্তাল হয়ে ওঠা। বিশাল বিশাল সব শটে বিশ্বের সব বোলারদর ছাতু করে দিতে ওস্তাদ ছিলেন গেইল।

কিন্তু টি-টোয়েন্টির ইউনিভার্স বসকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। আজ রোববার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মাধ্যমেই তার ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ার শেষ হচ্ছে।

গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর অবসরের ঘোষণা দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। আজকের ম্যাচের আগে এমন কিছু বলেননি ব্রাভোর স্বদেশি ব্যাটার ক্রিস গেইল। কিন্তু ম্যাচের শুরু থেকে কিছু ঘটনা তার অবসরের বিষয়ে ইঙ্গিত দিয়েছে।

মাঠে নামার সময় ব্র্যাভো আর গেইলকে করতালির মাধ্যমে স্বাগত জানায় ক্যারিবীয় ক্রিকেটাররা। ৯ বলে ১৫ রান করে আউট হয়ে ফেরার পথে গেইল সমর্থকদের উদ্দেশ্যে ব্যাট তোলেন।

বয়স হয়ে গেছে ৪২ বছর। চলতি বিশ্বকাপে তার ব্যাট থেকে সর্বোচ্চ ২০ রান এসেছে। প্যাট কামিনসের বলে সরাসরি বোল্ড হয়ে গেইল যখন সীমানা অতিক্রম করে ড্রেসিংরুমের দিকে হাঁটা দিচ্ছিলেন, তখন সামনে এগিয়ে এসে অভিনন্দন জানান ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের সংগ্রহ ৭৫ ইনিংসে ১৮৯৯ রান, হাঁকিয়েছেন দুইটি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। এই ফরম্যাটে তার ছক্কা ১২৪টি। গেইলের অবসর যদি সত্য হয়, তাহলে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেট তাকে মিস করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com