1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

১৭ মাস পর স্কুল খুললো দিল্লিতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে
১৭ মাস পর স্কুল খুললো দিল্লিতে
Jaipur, India - November 08, 2009: Indian school class on a school trip at the Amber Fort. Amber Fort one of the principal tourist attractions in the Jaipur area, located high on a hill.

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোভিড-১৯ এর কারণে ভারতের রাজধানী নয়া দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে। এতে ১৭ মাস পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বুধবার এনডিটিভি এ খবর জানায়।

বিদ্যালয়ে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এসব নিয়ম মেনেই সেখানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। সম্প্রতি দিল্লিতে করোনার প্রকোপ কমে যাওয়ায় এ উদ্যোগ নেয়া হয়।

ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার আগে শিক্ষার্থীদের থার্মাল স্কেনিং বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া মধ্যাহ্ন বিরতিতে খাবার গ্রহণের সময় তাদেরকে অন্যদের সংম্পর্শ থেকে দূরে থাকতে নির্দেশনা রয়েছে।

শিক্ষার্থীদের আরও যেসব নির্দেশনা পালন করতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে – বসা সময় নির্দিষ্ট দূরত্ব পালন করা; অর্থাৎ শিক্ষার্থী একে অন্যের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে বসবেন। শ্রেনীকক্ষে যতগুলো আসন রয়েছে, তার মধ্যে ৫০ শতাংশ আসনে শিক্ষার্থীরা বসতে পারবেন।

বিদ্যালয়ে একটি ‘আইসোলেশন রুম’ (সঙ্গনিরোধ কক্ষ) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

নয়া দিল্লির কাউতিলিয়া সরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল ড. সিএস ভর্মা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আবারও বিদ্যালয়ে ফিরেছে দেখে আমরা খুবই খুশি। আমরা সামাজিক দূরত্ব কঠোরভাবে মানবো; শিক্ষার্থীরা খাবার ও নোটবুক একে অন্যকে দেয়ার সুযোগ দেয়া হবে না।’

বিদ্যালয়ে সঙ্গনিরোধ কক্ষ রাখা হবে বলেও জানান তিনি। এ সময় প্রিন্সিপাল ড. সিএস ভর্মা অনলাইনে শিক্ষা দেয়ার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com