1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব

১৪৮৫ কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, সভায় পারচেজ কমিটির অনুমোদনের জন্য ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পারচেজ কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৪টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সশস্ত্র বাহিনী বিভাগের ১টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল। পারচেজ কমিটির অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩ হাজার ৮০৬ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৪২৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২ হাজার ৯০৬ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার ২০৮ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৯০০ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ২১৬ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি প্রস্তাব হলো-

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৪৬৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫২৮ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৫৭ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫০৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৬৫ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সিলারেট এনার্জি এলপির নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫১৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৭৩১ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com