1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) তার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মাহাথিরের করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ নেয়া আছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তিনি।

৯৭ বছর বয়সী মাহাথির এর আগেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা সমস্যা ছাড়াও একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী। প্রথমবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের মে মাসে পুনরায় বিরোধী দলীয় জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন। যদিও জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছর পর তিনি পদত্যাগ করেন। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com