1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ( ৪ নভেম্বর ) সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধনীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এই নির্দেশনা ব্যস্তবায়ন হয়েছে।’

তবে রাজধানীর একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া এই নিদের্শনা মানছে না ঢাকার হাসপাতালগুলো। রোগীদের ওষুধও কিনতে হচ্ছে বাইরে থেকে। দেওয়া হচ্ছে না মশারি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবে কীটতত্ত্ববিদরা। তবে, চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনেমূল্যে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ঝুঁকি বাড়ছে। মৃত্যুও বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com