1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক হাসনাবাদ অবৈধ অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া নিহত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্ত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com