1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

হামাস ইসরাইল সংঘাত ইউক্রেন থেকে বিশ্বের নজর সরিয়ে নিচ্ছে: জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যাচ্ছে। শনিবার কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জেলেনস্কি আরও দাবি করেন, রাশিয়ার একটি লক্ষ্য ছিল ইউক্রেন থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে দেওয়া।

ইউক্রেন সফরে যাওয়া উরসুলা ভন দের লিয়েনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। তিনি বলেন, এটা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বিশ্বের নজর সরে যাচ্ছে। তবে জেলেনস্কির দাবি, সবকিছু তাদের ক্ষমতার মধ্যে আছে।

ইউক্রেনের প্রধান সেনা কমান্ডার ভ্যালেরি জালুঝনি সম্প্রতি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন স্থবির বা স্থির পর্যায়ে আছে। আর এতে মস্কো লাভবান হচ্ছে। সামরিক শক্তিকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাচ্ছে রাশিয়া।

সংবাদ সম্মেলনে জেলেনস্কির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, সবাই ক্লান্ত হয়ে পড়ছে। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। তবে এটা স্থিরতা নয়।

তবে জেলেনস্কি স্বীকার করেছেন, আকাশপথের লড়াই এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য জরুরি ভিত্তিতে কিছু মার্কিন এফ-১৬ যুদ্ধ বিমান প্রয়োজন। পরিস্থিতি পাল্টাতে বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থাও প্রয়োজন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, সব হামলা প্রতিহত করা হচ্ছে।সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com