1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় যুবদল নেতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউবিডি ডেস্ক: খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়।

ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকার সময় তার বাবা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পারেন এ জন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এর পর তাকে বাড়িতে নিয়ে আসার পর আসর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নির্দিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেওয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার মামলায় পুলিশ আটক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com