1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালের সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের পদত্যাগের দাবিতে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পান্থপথ, বিমানবন্দর, কাজীপাড়া, দক্ষিণখান, মগবাজার, বসিলা, মিরপুর, শ্যামলী, যাত্রাবাড়ী, খিলগাঁও, মিতিঝিল, বেইলী রোড, ডেমরা, বাদামতলি, সূত্রাপুর, ধোলাইপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ রোড, সবুজবাগসহ বিভিন্ন স্থানে মিছিল করেন তারা। সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

এসময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেন, জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে তাদের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না। তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণঅভ্যুত্থান অপেক্ষা করছে।

হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকেটিং করেছে কর্মীরা। থানা সেক্রেটারী আবু মাহদীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। কাফরুল পশ্চিম থানা আমীর আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজিপাড়ায় শুরু হয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়। বিমানবন্দর-দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা সেক্রেটারি আবু মাহাদী।

এদিকে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com