1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেছেন, দেশে আবারও আরেকটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

দেলাওয়ার হোসেন আরও বলেন, অবিলম্বে এই তফসিল বাতিল করুন। একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। পুনরায় নতুন তফসিল ঘোষণা করুন। না হলে জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে গণরোষ তৈরি হয়েছে, এই গণরোষে ভেসে যাবেন।

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর নাজিম উদ্দিন রোডে হরতালের সমর্থনে মিছিলে নেতৃত্ব প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আবু আনাস আব্দুল্লাহ, মাওলানা এম এ আজাদ, আবু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল আমিন, নুর ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি বলেন, সীমাহীন দুর্নীতি, দুঃশাসন ও অত্যাচার নির্যাতনের কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনে আবারও বিগত ২০১৪ সালের মতো প্রহসনের নির্বাচন দিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চায়। এবার আর সেই সুযোগ তাদের দেওয়া হবে না।

তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগরী দক্ষিণের হরতাল কর্মসূচি পালন করছে দলটি।

মতিঝিলে হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং

রাজধানীর মতিঝিল এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিল ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, গিয়াস উদ্দিন, নুর উদ্দিন ও মুতাসিম বিল্লাহসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে মিছিল

একই দাবিতে ও হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে সেখানে আরও উপস্থিত ছিল মহানগরী মজলিসে শূরা সদস্য এম এ রহিম, এস বিল্ললাহ, নওশেদ ফারুক, মহিউদ্দিন, মতিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ডেমরা মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল

জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু জয়নব, হেলাল উদদীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাও দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন, জসিম উদদীন ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা সৌরভ ও রাকিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জাহাঙ্গীর আলমসহ জামায়াতের স্থানীয় নেতারা।

বাসাবো মুগদা সড়কে হরতাল সমর্থনে মিছিল

হরতালের প্রথম দিনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে এ দিন সকালে বাসাবো বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

হাজারীবাগ সড়কে হরতাল সমর্থনে মিছিল

হরতালের সমর্থনে রাজধানীর হাজারীবাগ এলাকায়ও মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে আরও উপস্থিত ছিল ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য শহিদুল ইসলাম সোহেল, মুজিবুর রহমান খান ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com