1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মেসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে আজ দিবাগত রাতে মাঠে নামবে আর্জেন্টিনা।

জ্যামাইকার বিপক্ষে এই প্রীতি ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরে দুঃসংবাদ। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আমেরিকার নিউ জার্সিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় জ্যামাইকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগেই অসুস্থ হয়ে পড়েছেন মেসি।

অসুস্থ অধিনায়ককে নিয়ে একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ফ্লু-জনিত রোগে আক্রান্ত। ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠলে তাকেই খেলানো হবে।

অন্যথায় ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ।

এর আগে গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি, করেন জোড়া গোল। অন্য গোলেও জড়িয়ে আছে তার নাম। বিশ্বকাপের আগে নিজেদের দলের সেরা তারকার সুস্থতাই এখন আকাশী-নীল শিবিরে কাম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com