1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

হজের খুতবায় মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঐতিহাসিক আরাফাতের ময়দানে এবছরের পবিত্র হজের খুতবা সম্পন্ন হয়েছে। খুতবায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করা হয়েছে। পাশাপাশি বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তির দোয়াও করেছেন হজের খতিব ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়) মসজিদে নামিরায় সমবেত মুসল্লিদের উদ্দেশে খুতবা শুরু করেন সৌদির সাবেক বিচারমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লিগের বর্তমান মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা।

হজের খুতবা বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচার করা হয়। বাংলায় অনুবাদ করেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশিদ। তার সহকারী হিসেবে ছিলেন খলিলুর রহমান।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো— ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি এবং তামিল।

হজের খুতবা শেষে মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ সম্পন্ন করেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে ইবাদত-বন্দেগি করবেন। সূর্য ডোবার পরপর মাগরিবের নামাজ না পড়ে রওয়ানা দেবেন মুজদালিফার উদ্দেশে। মুজদালিফায় গিয়ে একত্রে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন হাজিরা।

সেখানে রাত কাটিয়ে আগামীকাল ভোরে রওয়ানা দেবেন মিনার উদ্দেশে। সেখানে পশু কোরবানির পর মাথা মুণ্ডানো ও তওয়াফ সম্পন্ন করবেন। এ ছাড়া, পরপর তিন দিন জামারাতে পাথর নিক্ষেপ করবেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের মতো হজের আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com