1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

স্বৈরাচারী শেখ হাসিনা সরকার রাজনীতি ও দলীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে:আমিনূল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃগত ১৭ বছরে স্বেরাচারী শেখ হাসিনা সরকার রাজনীতি ও দলীয় করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,সাবেক ফুটবলার আমিনূল হক।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)বিকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,রাজনৈতিক পরিবারের মাঝে জন্মগ্রহণ করেও আরাফাত রহমান কোকো রাজনীতির ধারে কাছেও ছিলেন না,বর্তমান ক্রিকেটের যে ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন তাঁরই হাত ধারা হয়েছিল। ১৯৯১ সালে এবং ২০০৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ক্রীড়াঙ্গনে কোন দলীয়করণ করেনি,কিন্তু বিগত স্বৈরাচারী সরকার শুধু ক্রীড়াঙ্গনকেই সব স্থানে দূর্নীতিতে সয়লাব করে রেখেছিল,এখনতো দেশে কোন আওয়ামীলীগ নেই, স্বৈরাচারীরা চলে গেলেও এখনো তার পেতাত্মারা সব জায়গাতে বসে রয়েছে। যারা আমাদের ভাইদেরকে গুলি করেছে,যারা আমাদের বোনদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে,যারা ছাত্র জনতার গণ অভুত্থানে অবাধে গুলি করেছে,তাদের স্থান এ দেশে হতে পারেনা। তাদেরকে দ্রুত অপসারণ করার জন্যে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানান এবং মরহুম আরাফাত রহমান কোকো,র আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা করেন।

পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

উদ্বোধনী খেলায় বেলাব উপজেলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ডোমনমারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শফিকুল ইসলাম ভূঁইয়া,র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর উত্তর বিএনপি,র যুগ্ম আহ্বায়ক রেজানুর হোসেন রিয়াজ,ঢাকা পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম,মনোহরদী থানার অফিসার ইনচার্জ আঃজব্বার প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com