1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

স্পিকারের আশ্বাসে সংসদে জাপা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধান বিরোধীদল জাতীয় পার্টি একদিন আগে জাতীয় সংসদের অধিবেশন বর্জনের ঘোষণা দিলেও সোমবার অধিবেশনে যোগ দিয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হলে তারা এতে যোগ দেয়।

রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না। সোমবার তারা এ সিদ্ধান্ত থেকে সড়ে এসে অধিবেশনে যোগ দেয়।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম চুড়ান্ত করে স্পিকারের কাছে পাঠানো হয়। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে জাতীয় পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com