1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

স্ত্রীকে জনসম্মুখে ‘নগ্ন হয়ে’ গোসলে বাধ্য করলেন স্বামী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছেলে সন্তান জন্মদানে ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনেতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে জনসম্মুখে ‘নগ্ন হয়ে’ গোসল করানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ছেলে সন্তান লাভের লোভে এ ভয়ানক কাণ্ড ঘটান স্বামী ও তার স্বজনরা।

প্রতিবেদনে বলা হয়, ছেলে সন্তান লাভের লোভে এক জাদুকরের পরামর্শ অনুযায়ী ৩০ বছরের নারীকে জনসাধারণের সামনে একটি জলপ্রপাতে নগ্ন হয়ে গোসলের নির্দেশ দেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

ঐ নারী জানান, তাকে জাদুবিদ্যার ‘শাস্ত্রীয় আচারের’ অংশ হিবেবে নগ্ন হতে বাধ্য করা হয়।

পুলিশ বলছে, পুনের এক ব্যবসায়ীকে ২০১৩ সালে বিয়ে করেন ঐ নারী। বিয়ের পরপর তার ওপর নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

অভিযোগে ঐ নারী বলেন, স্বামী তার সোনার গহনা বিক্রি ও তার বাবা-মায়ের দেওয়া সম্পত্তি একটি ব্যাংকে বন্ধক রেখে ৭৫ লাখ রুপি ঋণ নেন। ঋণের জন্য তার স্বাক্ষর স্বামী জাল করেছেন।

দেশটির দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ঐ নারীর স্বামী কোলহাপুরের এক জাদুকরের কাছে যান। জাদুকর ‘ব্যবসায় লাভের’ জন্য কিছু আচার-অনুষ্ঠান পালন করতে বলেছিলেন।

জাদুকর বাবা জামাদার ঐ নারীকে একেবারে জনসম্মুক্ষে উন্মুক্ত জলপ্রপাতে গোসলের জন্য রায়গড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

তার স্বামীকে এ জাদুকর বলেন, সেখানে নগ্ন হয়ে গোসল করলে তার স্ত্রী ছেলে সন্তান জন্ম দিতে পারবেন।

অভিযোগের ভিত্তিতে পুনে পুলিশ রোববার ঐ নারীর স্বামী, শ্বশুর ও জাদুকরসহ চারজনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

পুনের ভারতী বিদ্যাপীঠ থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক জগন্নাথ কালস্করের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলছে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ মহারাষ্ট্রের মানব বলিদান নির্মূল, অমানবিক অনাচার ও কালোজাদু আইন, ২০১৩’র অধীনে চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com