1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

সৌম্যকে কী ওপেনিংয়ে দেখা যাবে?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

ডেস্ক: ওপেনিং সঙ্কটে ভুগছে টাইগাররা। বিশেষ করে ক্রিকেটের শর্টার ফরম্যাটে সেই সঙ্কট আরও তীব্র। নেই কোনো হার্ড হিটার ব্যাটার। তামিম বিদায় নেওয়ার পর নাঈম শেখ, এনামুল বিজয়, সাব্বির রহমান কিংবা লিটন দাস; কেউই যেনো পাওয়ার প্লের ওভারগুলোতে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারছেন না দলকে। যদিও এই জায়গায় তামিমের ডট বল খেলার প্রবণতাও ছিল দেশের ক্রিকেটের বহুদিনের চর্চিত বিষয়।মেহেদী মিরাজকে ওপেনিংয়ে নামিয়ে সেই সঙ্কট নিরসনের চেষ্টাও করা হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী সমাধান মিলছে না কিছুতেই।

সাম্প্রতিক কোনো বিধ্বংসী ইনিংস খেলার নজির নেই সৌম্য সরকারেরও; ঘরোয়া লিগে কিংবা ‘এ’ দলের হয়েও তেমন কোনো পারফর্মেন্স দেখাতে পারেননি তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি কেবল নিজেকে হারিয়ে খুঁজছেন।

তারপরও ওপেনার সঙ্কট ঘোঁচাতে দেশের ক্রিকেট বিশ্লেষকদের একাংশ মনে করেন, একসময় হার্ড হিটার তকমা বাগিয়ে নেওয়া সৌম্যকে দিয়ে ওপেনিংয়ের সমস্যা কিছুটা হলেও দূর হতে পারে।

এশিয়া কাপে বাংলাদশের চরম ব্যর্থতার পর দেশের ক্রিকেটাঙ্গনে দাবি ওঠে, সৌম্য সরকারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়ার। সৌম্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাকও পেয়ে যান। যদিও তাকে ১৫ সদস্যের মূল দলে রাখা হয়নি। নাজমুল শান্ত মূল দলে জায়গা পেলেন কিন্তু সৌম্য কেন নয়, সেই প্রশ্নও তোলেন অনেকে। আবার সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সৌম্যকে দলে রাখা হয়নি। সেও নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।

মিরাজ-সাব্বিরের ব্যর্থতায় তবে কী ওপেনিংয়ে সৌম্যকে বাজিয়ে দেখা হবে? এমন কিছু কী বিসিবির বিবেচনায় আছে? নাকি সবকিছু চলবে শ্রীধরন শ্রীরামের সেই থলে ঘেঁটে বের করা ইম্প্যাক্ত থিওরিতে?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com