1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারুণ্যের সমাবেশ শুরু হয়।

এদিকে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে হয়ে গেছে। মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল সড়কের উপর অবস্থান করছেন নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকেই এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

তারুণ্যের সমাবেশ পরিচালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে রাজধানীর ঢাকার এই সমাবেশের মাধ্যমে শেষ হচ্ছে তারুণ্যের সমাবেশ’।

এই সমাবেশ থেকে এক দফা দাবিতে আগামী ২৭ জুলাই রাজধানীতে বড় ধরনের সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com