1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

ডেস্ক: অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির জনসমাবেশ।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শুরু হয় এ সমাবেশের আনুষ্ঠানিকতা।

সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, রোববার (৩০ জুলাই) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের ভেন্যু পরিবর্তনের তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এক দফা সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com