1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

সোশ্যাল মিডিয়ার জন্য নতুন আইন অনুমোদন পুতিনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে বিদেশি মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোর জন্য নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন। নতুন সেই আইনে বলা হয়েছে, কোনও বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেটে কর্মকাণ্ড চালাতে হলে তারা রাশিয়ায় শাখা কিংবা অফিস খুলতে বাধ্য থাকবে।

রাশিয়াতে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ সবসময়ই জোরদার করতে আগ্রহী দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা হ্রাস করতে চায়। নতুন এই আইন বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে মস্কোর নেওয়া পদক্ষেপগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, রাশিয়ায় সরকারবিরোধীদের বিরুদ্ধে বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ বিক্ষোভ সংঘটনের অভিযোগ করা হয়েছিল। মস্কোর পক্ষ থেকে এমনকি বিভিন্ন কনটেন্টকে অবৈধ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোকে সেগুলো মুছে ফেলতে বলা হয়।

ক্রেমলিনের চাহিদা অনুযায়ী, কনটেন্ট সরিয়ে না নেওয়ায় জরিমানা আরোপের মতো ঘটনা ঘটে। শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে টুইটারের স্পিড কমিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com