1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের

সোমবারের শান্তি সমাবেশ বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, ‘পুরনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রবিবার ও আগামীকাল সোমবার হবে।

এর আগে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, সোমবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বড় সমাবেশের আয়োজন করেছেন তারা। আগামীকাল রবিবার থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে।

উল্লেখ্য, আজ রবিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

শনিবার এই কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টা পর বিএনপি সোমবার দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়। দলটি বলেছে, আওয়ামী লীগ যেহেতু রবিবার কর্মসূচি পালন করবে, তাই তারা সোমবার কর্মসূচি দিয়েছে। এর পরই দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, সোমবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বড় সমাবেশ করবেন তারা। আর আজ এলো বাতিলের ঘোষণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com