1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আগামী তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে গত ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টাও ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com