1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ, চলবে না জাহাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে ৩ দিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জাহাজ। শনিবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।

জানা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে।

তবে ৩১ ডিসেম্বর হতে ইনানীতে নবনির্মিত নৌ-বাহিনীর জেটিঘাট দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল কর্ণফূলী জাহাজটি পরীক্ষামূলকভাবে সেন্টমার্টিন রওনা হবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারস্থ ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com