1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (৮ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ। সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে দাঁড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত দেশে গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচন না ফিরে না আসে ততক্ষন পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকবে।

তিনি বলেন, কারাগারে নিয়ে নানাভাবে আঘাত ও অত্যাচার করলেও আমাদের উদবেল অভিযাত্রা অব্যাহত থাকবে। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের পতন বেশি দূরে নয়। সে কারণে ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন মন্ত্রীরা গলা ফাটিয়ে অনর্গল মিথ্যা বলছেন। জাতিসংঘকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তাদের বক্তব্য বিবৃতি ফালতু হিসেবে বিবেচনা করছেন। আওয়ামী লীগ গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।

রিজভী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা হুমকি-ধামকি দিচ্ছে। যার কারণে পিটার হাস নিজের এবং এ্যাম্বাসির কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার মানবাধিকার সুরক্ষার কথা বলছেন এটা বলতেই পারেন।

তিনি বলেন, অবরোধ কর্মসূচিতে পুলিশি আক্রমণ চালিয়েছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের না পেয়ে পরিবারের অন্য লোকদের হয়রানি ও আসবাবপত্র ভাঙচুর করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও অভিযোগ করেন, ছাত্রদল নেতা আলামিনকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাকে কোথায় রেখেছে এবং কিভাবে রেখেছে আমরা জানি না। শেখ হাসিনার সাজানো আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা এই কাজগুলো করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com