1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার ( ৮ নভেম্বর ) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এক কথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা আমি বলতে পারব না।

‘তবে আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন সবার মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সবার কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবার তো কনসার্ন আছেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com