1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দাবি প্রবাসী বাংলাদেশীদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দাবি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশীদের, বিশেষত ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ দাবি। সম্প্রতি এই দাবিকে সামনে রেখে ইউরোপিয়ান ব্রিটিশ বাংলাদেশী ফ্রেন্ডশিপ সোসাইটি ইন্টারন্যাশনাল (EBFCI) কনফারেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।

স্মারকলিপিটি অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেনের মাধ্যমে প্রদান করা হয়। এতে মূলত সিলেটবাসী প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরটি সকল এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, প্রবাসীদের জন্য দেশ ভ্রমণের খরচ সুলভ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

এই উদ্যোগ সিলেটের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবাসীদের সঙ্গে দেশের সংযোগ আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com