1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

সিলেটে বিএনপির গণসমাবেশের তারিখ পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ২০ নভেম্বর সিলেটে দলটির বিভাগীয় গণসমাবেশের তারিখ নির্ধারিত ছিল। নির্ধারিত ওই তারিখ পরিবর্তন করে এক দিন আগে ১৯ নভেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছেন সিলেট বিএনপির নেতারা।

আজ রোববার (৬ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ দরগাহ গেটে একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণসমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মূলত এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের জারিকৃত একটি গণবিজ্ঞপ্তির কারণে তারিখ বদলাতে বাধ্য হয়েছে বিএনপি। তাই আগামী ১৯ নভেম্বর গণসমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিলেটে বিএনপির গণসমাবেশ ২০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠকে গণসমাবেশের স্থান হিসেবে বাছাই করা হয়। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করে সিলেট বিএনপি। এমনকি নিরাপত্তার জন্য পুলিশকে অবহিতকরণ চিঠিও দেন তারা। আলিয়া মাদ্রাসায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র রয়েছে। পুলিশের গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে বিএনপির গণসমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে নির্ধারিত তারিখের এক দিন আগেই এই গণসমাবেশ করার ঘোষণা দিল বিএনপি।

প্রসঙ্গত, এইচএসসি পরীক্ষার কারণে গত শুক্রবার গণবিজ্ঞপ্তি দিয়ে সিলেট মহানগর পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ করা যাবে না। এই ঘোষণার কারণে বিএনপির সমাবেশের স্থানটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে হওয়ায় বিপাকে পড়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com