1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

সিন্ডিকেট ভাঙুন, যারা গড়ছে তাদের গ্রেপ্তার করুন: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সিন্ডিকেটবাজরা সক্রিয় রয়েছে। সিন্ডিকেট ভাঙুন, যারা সিন্ডিকেট গড়ছে তাদের গ্রেপ্তার করুন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণ এনেছিলেন। আমাদের কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ বাঁচবে না।

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ রাতারাতি কিছু চায় না। তবে এ সরকারের উদ্যোগগুলো মানুষ দেখতে চায় বলে দাবি করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা মেজাজ হারাচ্ছেন, জনগণ যখন দাবি করছেন বা সাংবাদিক যখন প্রশ্ন করছেন তারা মেজাজ হারাচ্ছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব!’ আপনি তো ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতার বদলে রূঢ়তা প্রকাশ করলেন। এটি অন্তর্বর্তী সরকারের কাছে কাম্য নয়।

এ সময় রিজভী আরও জানান, কিছু কিছু বাটপার টাইপের মানুষ দলের নাম ভাঙিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়ার নামে বিভিন্ন কর্মসূচি করছেন। যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কর্মসূচি করছেন, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা নানা সময়েই এ বিষয়ে বলেছি, আমরা কখনোই তাদেরকে দলীয় লোক হিসেবে গ্রাহ্য করবো না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com